× Banner
সর্বশেষ
মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল

সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তির অভিযোগে আটক সৈকত বিশ্বাস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
আটক সৈকত বিশ্বাস

সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তির অভিযোগে সৈকত বিশ্বাস নামের এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।

১জুলাই মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা গেট থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈকত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দোয়ারিয়া গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে। সে গৌরনদী উপজেলা গেটে একটি ভাতের হোটেলের কর্মচারী এবং হোটেল মালিকের শ্যালক।

স্থানীয়রা জানিয়েছেন, গত তিনদিন পূর্বে ওই যুবক সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা সৈকতকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..