বিশেষ প্রতিবেদকঃ কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। বুধবার সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সোনারগাঁও ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গ্রীন রোড ও পান্থপথ মোড় অবরোধ করেন।এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে তে তীব্র আকার ধারণ করেছে যানজট। সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
অন্যদিকে তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বসুন্ধরা আবাসিক এলাকার গেটে অবস্থান নিয়েছেন নর্থ সাউথ ইউনিভারসিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিঅব বাংলাদেশ (এআইইউবি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি (আইইউবি) এর শিক্ষার্থীরা।
তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না।
এর আগে গতকাল মঙ্গলবার আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক অবরোধ করেন।