× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আজকের এই দিনে হানাদারমুক্ত হয় ৭ জেলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও মাদারীপুরের কালকিনি উপজেলা। স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও আজও শহীদদের গণকবরসহ স্মৃতি বিজড়িত স্থানগুলো রয়েছে অরক্ষিত।

আর বিজয়ের মাস উপলক্ষে শহীদদের প্রতি সম্মান জানাতে মুক্তিযুদ্ধের এসব স্থাপনা যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা।

ব্রাহ্মণবাড়িয়া: ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল আখাউড়া মুক্ত করার পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়ার দিকে অগ্রসর হয়। আখাউড়া থেকে রেল লাইন ও উজানী শহর অতিক্রম করে কোন ধরনের প্রতিরোধ ছাড়াই যৌথবাহিনী পৌঁছে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরে। পরে ৮ ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

পটুয়াখালী: একাত্তরের ২৬ এপ্রিল, পটুয়াখালীর কালিকাপুর এলাকায় অতর্কিত হামলা চালিয়ে পাক হানাদার বাহিনী হত্যা করে ১৮ জনকে। একই দিন গলাচিপার পানপট্টি এলাকায় হামলা চালিয়ে হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে ৫০ থেকে ৬০ জন মুক্তিকামী মানুষকে।

মাদারীপুর: ১৯৭১ সালে এই দিনে সম্মুখযুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে মাদারীপুরকে স্বাধীন করেছিলো মুক্তিযোদ্ধারা।

এছাড়া এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও মৌলভীবাজার


এ ক্যটাগরির আরো খবর..