× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

আজ ৩রা মার্চ বুধবার দিনের শুরুতেই দেখে নিন আজকের রাশিফল

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

সকলের আলাদা আলাদা রাশির জন্য ফল ও আলাদা হয়। আজ ৩রা মার্চ বুধবার দিনের শুরুতেই দেখে নিন আপনার আজকের রাশিফল। রাশিফল দেখে এড়িয়ে চলুন সকল বাধা বিপত্তি।

মেষঃ ভালোবাসার মানুষ আজকের দিনে আপনার জন্য বিশেষ কিছু করবে। আজ সবকিছু আপনার ইচ্ছানুসারে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে নিজের সুন্দর সময় ভাগ করে নিন। আর্থীক সমস্যার সম্মুখীন হয়েও, বেঁচে যেতে পারবেন।

বৃষভঃ পরিবারের সকলের থেকে কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বাচ্চাদের কারণে অনেক সম্মান পাবেন। সবার থেকে দূরে গিয়ে একা সময় কাটাতে চাইবেন। আজকের দিনে দুধ ব্যবসায়ীরা লাভবান হবেন।

মিথুনঃ ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েও রাস্তায় আটকে যাবেন। বাচ্চাদের কারণে অনেক সম্মান পাবেন। আজকের দিন প্রেমের দিন। আপনার মিষ্টি স্বভাব সকলকে আনন্দ দেবে।

কর্কটঃ ব্যবসায়িদের কাছে আজকের দিন শুভ। আজকের দিনে শরীরের দিনে নজর দেওয়ার সময় পাবেন। স্ত্রীর সঙ্গে সমস্যা হতে পারে। নিজের ব্যক্তিগত গোপন কথা স্ত্রীকে বলার আগে ভেবে নিন, নাহলে তিনি অন্যদের সঙ্গে ভাগ করেও নিতে পারেন।

সিংহঃ অজানা উৎস থেকে আয় হয়ে আজকের দিনে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন। ভাগ্যরে উপর নির্ভর করে সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে গেলে জীবনে প্রেমের আগমন ঘটবে। শরীর চর্চার মধ্যে দিয়ে নিজের ওজন ঠিক রাখুন।

কন্যাঃ মোবাইল দেখতে গিয়ে অনেকটা সময় পার করে ফেলবেন। তারপর বুঝবেন মূল্যবান সময় চলে যাবে। মনের উপর জোর রেখে খারাপ সময় অতিক্রম করুন। নতুন প্রকল্প গ্রহণের আগে একটু ভেবে নিন। আজকের দিনে ধর্মের কাজে অর্থ ব্যয় করতে পারেন।

তুলাঃ ফাঁকা সময়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করুন। নিজের শরীরের দিকে বিশেষ যত্ন নিন। অর্থের কারণে পরিবারে অশান্তি আসতে দেবেন না। কাজের চাপ থেকে মুক্তি দিতে লাছের মানুষ আপনার জন্য কিছু প্ল্যান করবে। সকলের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিন।

বৃশ্চিকঃ পুরনো মানুষের সঙ্গে আজকের দিনে দেখা হবে। কোন ঘটনার কারণে মন খারাপ থাকবে আপনার। চেয়েও আজকের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন না। সন্দেহজনক কোন খাতে বিনিয়োগ না করাই ভালো।

ধনুঃ বন্ধুদের থেকে অনেক প্রশংসা পাবেন। পুরনো অসুখ থেকে আজকের দিনে মুক্তি পাবেন। দীর্ঘদিন পর আজ কিছুটা সুখের মুখ দেখবেন। অর্থের গুরুত্ব দিতে শিখুন, এটিই আপনাকে খারাপ সময় থেকে উদ্ধার হতে সাহায্য করবে।

মকরঃ হটকারিতায় কোন সিদ্ধান্ত নিলে দিন খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের একগুয়েমিতা দূর করুন। স্ত্রীর সঙ্গে সুন্দর একটি সময় কাটাবেন। অর্থ সঞ্চয় এবং ব্যয়ের বিষয়ে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করুন।

কুম্ভঃ ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর সময় পুরনো কথা মনে পড়ায় মনোমালিন্য হতে পারে। জীবনের সমস্যা সমাধান করে জীবনের পথে এগিয়ে চলুন। স্ত্রীর সঙ্গে সুন্দর একটি সময় কাটাবেন। কাউকে ঋণ দেওয়ার আগে তাঁর সঙ্গে লেখাপড়া করে নিন।

মীনঃ কোন বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে। আজকের দিনে অর্থ সঞ্চয়ের দিকে জোর দিন। তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে কলহ আসতে পারে। আজ অনেক নতুন বন্ধু হতে পারে আপনার।


এ ক্যটাগরির আরো খবর..