আজ ২৫ আগস্ট বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়। চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে। এছাড়াও আজ সর্বার্থসিদ্ধি যোগ ও জ্যৈষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকবে। যার ফলে সমস্ত রাশির জাতক লাভান্বিত হবেন। লক্ষ্মীর আশীর্বাদে ধন লাভ ও কাজে সফল হওয়ার প্রবল যোগ রয়েছে।
মেষ রাশিফল: মেষ রাশির জাতকদের পরীক্ষার সময় এটি। কাজকর্মে অধিক মনোনিবেশ করতে হবে। তখনই কোনও কাজ পুরো করতে পারবেন ও তাতে সফল হবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পাশাপাশি পুরনো লগ্নির দ্বারা লাভান্বিত হবেন। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। ছাত্ররা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করে থাকলে দিন ভালো।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অসহায় ব্যক্তিকে চাল দান করুন।
বৃষ রাশিফল: বৃষ রাশির জাতকরা একের পর এক সুসংবাদ পাবেন। এর ফলে মন আনন্দিত হবে। এর দ্বারা লাভের সুযোগ পাবেন এই রাশির জাতক। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন ভালো। সিনিয়রদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবেন এই রাশির জাতক। এর ফলে ভবিষ্যতে লাভান্বিত হবেন। ব্যস্ততার কারণে প্রেমীর জন্য সময় বের করতে পারবেন না। যার ফলে তাঁরা রেগে যেতে পারেন। সতর্ক থাকতে হবে। তা না-হলে বড়সড় লোকসান সম্ভব।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। তুলসীকে নিয়মিত জল নিবেদন করুন ও প্রদীপ জ্বালান।
মিথুন রাশিফল: মিথুন রাশির জাতকরা এমন কোনও সংবাদ পাবেন, যা শোনর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তখনই পরীক্ষায় সাফল্য লাভ সম্ভব। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এর ফলে মন আনন্দিত হবে। ব্যবসায়ীরা কোনও নতুন প্রযুক্তি ব্যবহার করবেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য পাবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা রেশ্মী বস্ত্র দান করুন।
কর্কট রাশিফল: কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আগে থেকে কোনও শারীরিক সমস্যা থাকলে তা বাড়তে পারে। যা আপনাকে চিন্তিত করে দেবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো। কোনও সমস্যা থাকলে কিছুক্ষণের জন্য তা শান্ত থাকবে। যার ফলে স্বস্তি পাবেন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। তবে সঙ্গীর সাহায্যে এটি পুরো করতে সফল হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রতিদিন সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
সিংহ রাশিফল: সিংহ রাশির জাতকদের মাথায় ব্যবসার ক্ষেত্রে কোনও আইডিয়া এলে তা কার্যকরী করুন। এতে দেরি করলে বিলম্ব হবে না। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো করার ইচ্ছা থাকলে একাধিক কাজই আজ সম্পন্ন হবে। পরিবারের সদস্যেদের প্রতি কোনও অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে থাকলে আজ লাভান্বিত হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সকালে সূর্যকে তামার লোটায় জলের অর্ঘ্য দিন।
কন্যা রাশিফল: কন্যা রাশির জাতকদের নিজের কাজের পাশাপাশি অন্যের কাজের জন্য দৌড়ঝাপ করতে হবে। যার ফলে নিজের কাজ পরের জন্য তুলে রাখতে হবে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময়ে মন ও মস্তিষ্কের কথা শুনতে হবে। তা না-হলে লোকসান সম্ভব। আপনি অন্যের সাহায্য করলে কেউ আপনার সাহায্যের জন্যও এগিয়ে আসবেন। পুরনো পারিবারিক অবসাদ সমাপ্ত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।
তুলা রাশিফল: তুলা রাশির জাতকদের পারিবারিক ব্যবসায় দুর্যোগের ছায়া রয়েছে। কেউ আপনার ফায়দা তুলতে পারেন। আপনার টাকা আটকে যেতে পারে। আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনও সুসংবাদ পেতে পারেন। সুখ-সুবিধায় কিছু অর্থ ব্যয় করবেন। অফিসে সহকর্মীরা এক সঙ্গে কাজ করে আনন্দিত হবেন। আধিকারিকের কাছ থেকে বেতনবৃদ্ধির বিষয়ে জানতে পারবেন। এর ফলে আনন্দিত হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে গুড় খাওয়ান।
বৃশ্চিক রাশিফল: বৃশ্চিক রাশির ব্যবসায়ী জাতকরা সন্ধ্যা নাগাদ কোনও লাভজনক সওদা পাবেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে আজ ব্যবসায় অধিক পরিশ্রম করতে হবে। তখনই ভালো টাকা রোজগার করতে পারবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের সদস্যের জন্য কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বয়স্ক সদস্যের সঙ্গে পরামর্শ করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবাণ পাঠ করুন।
ধনু রাশিফল: ধনু রাশির জাতকরা অর্থ লগ্নির চিন্তাভাবনা করে থাকলে তার জন্য দিন ভালো। সন্তানের বিবাহে আগত বাধা কোনও আত্মীয়ের সাহায্যে দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও অবসাদ চললে তা আজ শেষ হবে। চাকরিতে সহকর্মীদের সঙ্গে কোনও কারণে তর্ক হতে পারে। এ সময়ে নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখুন আপনারা।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। পিঁপড়েকে আটা খাওয়ান।
মকর রাশিফল: শত্রু আজ মকর রাশির জাতকদের সমস্যায় ফেলার চেষ্টা করবে। ব্যবসায় কারও সঙ্গে মতভেদ হলে সফল হওয়া কাজও ভেস্তে যাবে। কোন কাজ করবেন ও কোনটি নয়, তা চিন্তাভাবনা করতে হবে আপনাদের। সন্তানের স্বাস্থ্য সমস্যা সম্ভব। ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নেবেন। তখনই সাফল্য লাভ সম্ভব। সন্ধ্যা নাগাদ কোনও বন্ধুর সাহায্যের জন্য অগ্রসর হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য আজ ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সূর্যকে জলের অর্ঘ্য দিন।
কুম্ভ রাশিফল: কুম্ভ রাশির জাতকরা প্রিয় জনের জন্য় অর্থ ব্যয় করতে পারেন। সন্তানের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য তাঁদের গুরুর পরামর্শ নেবেন। অসুস্থত ব্যক্তিদের কষ্ট কমবে। অফিসে সহকর্মীদের সঙ্গে মিলে কাজ করলে সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে। সন্ধ্যা নাগাদ মা-বাবাকে মন্দিরে নিয়ে যেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।
মীন রাশিফল: মীন রাশির জাতকদের কাজে পরিশ্রম করতে হবে। চেষ্টা করলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এর ফলে স্বস্তি অনুভব করবেন। পাড়া-প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদ থাকলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে ধন লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যের সঙ্গে কোনও অবসাদ চললে তা শেষ হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৯৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।