× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ডেস্ক

আজ রবিবারের জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/Sunday-horoscope.jpg
Sunday Horoscope

 আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আজ ৪ জানুয়ারি (১৯ পৌষ) রবিবারের জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: কোথাও দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ অবশ্যই এড়িয়ে চলুন। নাহলে, আপনি শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য বাড়িতে রাখুন।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি উপহার পেতে পারেন। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি পবিত্র স্থানে গিয়ে সবুজ রঙের নারকেল অর্পণ করুন।

মিথুন রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: অলসতা দূর করার লক্ষ্যে তামার পাত্রে জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে অর্পণ করুন।

কর্কট রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষটির সঙ্গে কোনও গোপন তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ সারাদিন ধরে শান্ত থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গরুকে ছোলা বা শস্য খেতে দিন।

সিংহ রাশি: পরোপকারের মাধ্যমে আজ আপনি মানসিক শান্তি পাবেন। যাঁরা এতদিন ধরে অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাই, অর্থ সঞ্চয়ের প্রতি অবশ্যই মনোযোগ দিন। এই রাশির কিছু জন আজ কোথাও ভ্রমণের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তে পারেন। ভালোবাসার মানুষটির অনুভূতিকে আজ বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি গোল ব্রোঞ্জের টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন।

কন্যা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: একাকীত্বকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে অবশ্যই নদীর স্রোতযুক্ত জলে গুড় এবং তিলের বীজ দিয়ে তৈরি মিষ্টি ভাসিয়ে দিন।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে এই দিনটি খুব একটা খারাপ কাটবেনা। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: একাকীত্ব দূর করার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন বা একটি গোশালায় খাবার অর্পণ করুন।

বৃশ্চিক রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই গম, বাজরা এবং গুড় মিশিয়ে লাল গরুকে খেতে দিন।

ধনু রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে দিনটি অনুকূল। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আপনার ব্যক্তিত্বকে উন্নত করার লক্ষ্যে কপালে কেশর অথবা চন্দনের তিলক লাগান।

মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। আপনি আজ একটি কাজ করতে গিয়ে প্রত্যেকের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রিয়জনদের সঙ্গে এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে হলুদ রঙের ফুল উপহার হিসেবে দিন।

কুম্ভ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। জীবনসঙ্গীর সঙ্গে এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে লোহার পাত্রে জল পান করুন।

মীন রাশি: অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন।


এ ক্যটাগরির আরো খবর..