আজ রবিবার (২৩ জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ চন্দ্র আজ সারা দিন কন্যা রাশিতে গোচর করবে। বুধের রাশি কন্যায় গোচরের ফলে চন্দ্রের প্রভাব কিছু রাশির জন্য শুভ হবে আবার কোন কোন রাশির জীবনে এর অশুভ প্রভাব পড়বে। আজ রবিবারের রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকরা অফিসে কোনও কারণে অবসাদগ্রস্ত থাকবেন। তবে কোনও বরিষ্ঠ আধিকারিকের সাহায্যে সেই অবসাদ কমবে। এর ফলে আপনি আনন্দিত হবেন। ব্যবসার জন্য যে পরিকল্পনা তৈরি করেছেন, তাতে ভালো প্রকল্প তৈরি করবেন। এর মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আবার জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন এই রাশির জাতক। কোনও নিকটাত্মীয়ের কথা আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। মাছকে আটারগুলি খাওয়ান।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতক কোনও রোগে ভুগে থাকলে, তা থেকে মুক্তির জন্য শীঘ্র চিকিৎসকের পরামর্শ নিন, তা না-হলে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা বড়সড় সাফল্য লাভ করতে পারেন। ব্যবসা পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে লাভ হবে। ছাত্রছাত্রীরা সিনিয়রদের সান্নিধ্য কামনা করবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা আজ যে কাজ করবেন, তাতে আনন্দিত থাকবেন। সরকারি চাকরির সঙ্গে জড়িত জাতকরা বড়সড় সাফল্য লাভ করবেন। সন্ধ্যাবেলা ভাইয়ের জন্য কিছু টাকা জোগাড় করতে হবে। দাম্পত্য জীবনের অবসাদ সমাপ্ত হবে। সন্তানকে নতুন কোর্সে ভরতি করানোর জন্য দৌড়ঝাপ করতে হবে। তবে একে সফল হবেন এবং সকলে আপনার প্রশংসা করবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের ব্যবসায়ে আগত বাধা দূর হবে। ব্যবসায়ে নতুন প্রকল্পের সূচনা করে থাকলে তার দ্বারা লাভান্বিত হবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ও দুশ্চিন্তা কমবে। পরিবারের কোনও সদস্যের ইচ্ছাপূরণের চেষ্টা করবেন। ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা কার্যকরী করবেন। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। যার ফলে আপনার কথায় অবসাদ দেখা দিতে পারে।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রথম রুটি গোরুকে খাওয়ান।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের কোনও চুক্তি আজ চূড়ান্ত না-হওয়ায় হতাশ হতে পারেন এই রাশির জাতকরা। এর ফলে আপনার অবসাদ বাড়বে। আজ কোনও গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় সময় কাটাবেন। প্রেম জীবনে অবসাদ দেখা দিতে পারে। সন্তানের জন্য উপহার কিনতে পারেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৬০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির যে জাতকরা নতুন চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের সন্ধান শেষ হবে। আবার দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি কাজ পুরো হবে। এর ফলে আপনার মন আনন্দিত থাকবে। রাজনীতির উদ্দেশে যে কাজ করবেন, তাতে সাফল্য অর্জন করবেন। এর ফলে পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব জপ মালা পাঠ করুন।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের অফিসে কোনও শত্রু থাকলে, তা-ও আপনার বন্ধু হয়ে উঠবে। এর ফলে আপনি যতটা চমকে যাবেন, ততটাই আনন্দিত হবেন। কোনও সরকারি কাজে আধিকারিকদের সাহায্যে সাফল্য লাভ করবেন। নিজের কাজ পুরো করতে সারাদিন ব্যস্ত থাকবেন। যার ফলে পরিবারের সদস্যের জন্য সময় বের করতে পারবেন না। সন্ধ্যা নাগাদ কোনও নিকটাত্মীয়ের জন্য অর্থ সঞ্চয় করতে হতে পারে।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েস নিবেদন করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের বিচারধারার মতভেদ প্রকাশ্যে আসবে। তবে তা সত্ত্বেও তাঁরা নিজের কাজে সফল হবেন এবং জনসমর্থন বাড়বে। ব্যবসায় লাভ অর্জনের জন্য ভাইদের প্রয়োজন রয়েছে। বিবাহযোগ্য জাতকরা এমন কোনও প্রস্তাব পাবেন, যার ওপর ভালো করে চিন্তাভাবনা করতে হবে। ভাইদের সঙ্গে সম্পর্কে অবসাদ থাকলে তা শেষ হবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা অর্থ লাভের নতুন পথ প্রশস্ত করবে। যার ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সরকারি সেবার লাভ পাচ্ছেন যে জাতকরা, তাঁরা আজ কিছু সেবা থেকে বঞ্চিত থেকে যাবেন। মনের কথা কাউকে বলবেন না। তা না-হলে আপনার লাভের পথে বাধা সৃষ্টি হতে পারে। শত্রুরা আজ আপনার বন্ধু হবেন। সন্তানকে ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে দেখে আনন্দিত হবেন। এর ফলে মানসিক শান্তি লাভ করবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। সরস্বতীর পুজো করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকরা ব্যবসায় উন্নতির জন্য় কোনও বন্ধুর সাহায্য নিতে পারেন, যার সঙ্গে কথা বলতেও ভালোবাসেন না আপনি। কিন্তু আজ আপনাকে তার সাহায্যই নিতে হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে ঝগড়া হতে পারে। বাণী নিয়ন্ত্রণে রাখুন। অংশীদারীত্বে কোনও ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি তার জন্য সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলা মন্দির ঘুরতে যেতে পারেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। হলুদ বস্তু দান করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের ব্যবস্থা ও পরিকল্পনা কোনও শত্রুর কারণে দেরিতে কার্যকরী হতে পারে। এর ফলে আপনাদের লাভ কমবে। আটকে থাকা কাজ পূর্ণ করার জন্য বরিষ্ঠ সদস্যের সাহায্য প্রয়োজন হবে। নিজের রণকৌশল অন্যের সঙ্গে ভাগ করে নিলে আপনারই ক্ষতি হবে। স্বাস্থ্যোন্নতি সম্ভব। ছাত্রছাত্রীরা কারও সাহায্য কামনা করবেন। সন্ধ্যাবেলা কোনও ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ নিন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকদের সহকর্মীদের সঙ্গে বিবাদ সম্ভব। আইনি বিবাদের রূপ নিতে পারে এটি। তাই বিবাদ এড়িয়ে যান। শারীরিক বা মানসিক অসুস্থতা থাকলে কষ্ট বাড়বে। কোনও নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে বিরত থাকুন, তা না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে। সন্ধ্যাবেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। লক্ষ্মীর পুজো করুন।