আজ রবিবার সকালেই বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষে রায়দান করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধু এবং অচেনা ব্যক্তিদের থেকে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি বহু প্রতীক্ষিত ফোন কল পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সবুজ রঙের বোতলে জল ভরে অশ্বত্থ গাছের শিকড়ের কাছে মাটিতে পুঁতে দিন।
বৃষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি পরিকল্পনা পুনরুদ্ধারের বিষয়ে চিন্তা করতে পারেন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য এটি ভালো সময়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো ছাতা এবং কালো রঙের জুতো দান করুন।
কর্কট রাশি: কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে কোনও ছুটির পরিকল্পনাও সম্পন্ন হতে পারে। ভালোবাসার মানুষকে দেওয়ার প্রতিশ্রুতিগুলি আপনি পূরণ করতেন পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আপনি কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। শিশুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। গৃহপরিচারিকা কাজে না আসায় আজ অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ‘ওম বুং বুধায়ে নমঃ’-এই মন্ত্রটি দিনে দু’বেলা ১১ বার করে জপ করুন।
সিংহ রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে দূরে থাকা উচিত যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে অবশ্যই বড়দের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সেই সময়ে আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন। জীবনসঙ্গী আজ আপনার জন্য সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভৈরব মন্দিরে দুধ অর্পণ করুন।
কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করুন এবং ধৈর্য বজায় রাখুন। পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের কারণে আজ চিন্তাবৃদ্ধি হতে পারে। আপনি আজ অবসর সময়ে একটি খেলাধুলার সময় অতিবাহিত করতে পারেন। যদিও, সতর্ক থাকুন। নাহলে, আপনার চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বড় ভুলের কারণে আপনি আজ বাবা এবং দাদার কাছ থেকে ধমক পেতে পারেন। তাঁদের কথাগুলি মন দিয়ে মেনে চলুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সঙ্গে এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার গৃহদেবতার লোহার মূর্তিকে পুজো করুন।
তুলা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটতে পারে। তাঁদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি আজ সঠিকভাবে ব্যবহার করুন। কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করবেন না।
প্রতিকার: বিরক্তি দূর করতে বাড়িতে পবিত্র তুলসী গাছ লাগান।
বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। দিনের শুরুতেই আপনি আজ কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার মন প্রভাবিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন তাঁরা আজ সমস্ত কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। এই রাশির ব্যবসায়ীরা আজ দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মাদকদ্রব্য গ্রহণ থেকে দূরে থাকুন।
ধনু রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কোনও কাজ শুরু করার আগে সেই বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন কাজে সাদা চন্দন, গোপী চন্দন এবং সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করুন।
মকর রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে আজ একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই সংযত আচরণ করুন। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে এই সময়টি ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রুপোর চুড়ি পরুন।
কুম্ভ রাশি: এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটান। অর্ধাঙ্গিনীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ লাভবান হতে পারেন। আপনাদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনি আজ একটি বহু প্রতীক্ষিত ফোন কল পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই লালচে-বাদামী রঙের কুকুরকে রুটি খেতে দিন।