আজ মঙ্গলবার প্রেস ব্রিফিং করবেন আইভী

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপেরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করবেন।

এই হাসপাতালে তিনি প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র সাইফুর রহমান লেনিন।

এর আগে এদিন দুপুরে তিনি জানান, মঙ্গলবার অথবা বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন মেয়র আইভী। এছাড়া সপ্তাহ খানেক বিশ্রামের পর ফলোআপ চিকিৎসার জন্য তাকে আবারও হাসপাতালে আসার পরামর্শ দেয়া হতে পারে।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে চাষাঢ়ায় হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

পরের দিন বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে মেয়র আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসকদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, মেয়র আইভী ছোটখাটো স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।