আজ বুধবার(৭ জানুয়ারি) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ।
মেষ রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গে আজ আত্মবিশ্বাস বজায় রেখে কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাবা অথবা পিতৃস্থানীয় কাউকে গুড়, গম, ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার খেতে দিন।
বৃষ রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি সিদ্ধান্ত আজ বিচক্ষণতার সঙ্গে নিন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গেএই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময়ে আপনার চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। আজ আপনি একটু সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মুখে এলাচ রাখুন।
মিথুন রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ পর্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফুল অর্পণ করুন।
কর্কট রাশি: প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই শনিদেবের তৈল অভিষেক করান অর্থাৎ শনিদেবের মূর্তির ওপর তেল অর্পণ করুন।
সিংহ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও লেনদেন করার সময় অথবা গুরুত্বপূর্ণ কাগজের সই করার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকুন। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর পারিবারিক অবস্থার কারণে রেগে থাকতে পারেন। তাঁকে শান্ত করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে বই পড়তে পারেন। যার মাধ্যমে একাধিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।
কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি অবশ্যই মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রেও দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই শরীরে অনেক রঙের দাগ রয়েছে এমন কুকুরকে পোষ্য হিসেবে রাখুন।
তুলা রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার কাছে নাও প্রকাশ করতে পারেন। যেটি আপনার খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিবর্ণ এবং পুরনো কাপড় ও খবরের কাগজ বাড়ি থেকে বার করে দিন।
বৃশ্চিক রাশি: আপনি আজ মানুষের চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের থেকে দূরে থাকুন। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। নিজের উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আজ বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন।
ধনু রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমের জীবনে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ভগবান বিষ্ণু অথবা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র অর্পণ করুন।
মকর রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আজ আপনি অবাক হয়ে যেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পকেটে সর্বদা রুপোর টুকরো অথবা রুপোর কয়েন রাখুন।
কুম্ভ রাশি: আপনার অকপট এবং নির্ভীক মতামত আজ একজন বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শিশুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। একটি ভুল যোগাযোগের কারণে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আজকের এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খেতে দিন।
মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। যদিও সেখানে গিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। আপনার গোপন তথ্যগুলি আজ কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই নিত্যনতুন প্রযুক্তি অবলম্বনের চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে লোহা অথবা স্টিল দিয়ে তৈরি জিনিস উপহার হিসেবে দিন।