× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

আজ বিশ্ব তথ্য সমাজ দিবস

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ মে, ২০২৫
বিশ্ব তথ্য সমাজ দিবস

আজ বিশ্ব তথ্য সমাজ দিবস। ১৯৬৯ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। তিউনিসে অনুষ্ঠিত ২০০৫ তথ্য সমাজের উপর বিশ্ব সম্মেলনের পর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবনার মাধ্যমে ১৭ মে এই দিবস হিবেসে ঘোষণা করা হয়।

দিবসটি পূর্বে ১৭ মে, ১৮৬৫ সালে, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠার স্মৃতিরক্ষা বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে পরিচিত ছিল। ১৯৭৩ সালে মালাগা-টরেমোলিনসে অয়োজিত এক পূর্ণক্ষমতাপ্রাপ্ত সম্মেলনে প্রবর্তিত হয়।

মানুষ সামাজিক জীব, আমাদের আশেপাশে পরিবেশ নিয়ে আমাদের সমাজ গঠিত হয়। কিন্তু তথ্য সমাজ বলতে ও একটা কথা আছে তা আমরা ক’জন জানি? আমরা যে সমাজে এখন বাস করছি সেই সমাজকে ‘তথ্য সমাজ’ বলা হয়, কারণ আমরা সকলে তথ্য দ্বারা আবদ্ধ।

ইন্টারনেট এর সাহায্যে আমরা এখন ঘরে বসে পুরো পৃথিবীর মানুষের সাথে তথ্য আদান-প্রদান  করতে পারি। এই তথ্য আদান-প্রদান ক্ষেত্রে বড় সুযোগ করে দিয়েছে বিভিন্ন ‘সামাজিক মাধ্যম’ গুলো যা সোশ্যাল মিডিয়া নামে পরিচিত। ফেসবুক, হোয়াটস্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমগুলোকে আমরা অনেকেই ব্যবহার করে থাকি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্যে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পোস্ট দেখে আমরা লাইক, শেয়ার করে থাকি।

সামাজিক জীব হিসেবে আমাদের যেমন কিছু দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি এই তথ্য সমাজে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়, কোনো পোস্ট শেয়ার করার ক্ষেত্রে আরো বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হয়। সামাজিক মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি সব যে সত্যি তা কিন্তু না। সত্য না জেনে, সত্যতা যাচাই না করে কোনো কিছু শেয়ার করা উচিৎ নয়, কোনো ভূল তথ্য অন্যের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার সামান্য অসতর্কতা অন্যের জীবনে বিরাট ক্ষতি করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..