× Banner
সর্বশেষ
কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড

ডেস্ক

আজ দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য কি পরামর্শ

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ সোমবার ১০ এপ্রিল ২০২৩ (Horoscope Today) চন্দ্র দিন রাত মঙ্গলের রাশি বৃশ্চিকে সঞ্চার করবে। চন্দ্রের এই গোচরের ফলে আজকের দিনটি কর্কট ও তুলা রাশির জাতকদের জন্য শুভ অনুষ্ঠিত হবে। অন্য দিকে মিথুন রাশির জাতকদের ব্যয়ে নিয়ন্ত্রণ করতে হবে। দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য কি পরামর্শ ।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকরা ব্যাঙ্ক, ব্যক্তি বা সংস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা আপাতত স্থগিত রাখুন। কারণ সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে উত্তম সহযোগিতা লাভ করবেন। পরিবারে মান-সম্মান লাভ করবেন। আজ রাতে কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তখনই তাঁরা সাফল্য লাভ করতে পারবেন।
আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বজরংণ বাণ পাঠ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজ অধিক দৌড়ঝাপ করতে হবে। ব্যবসায় গতি আনার জন্য নতুন নতুন ব্যবস্থা নিতে হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন আপনারা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে আজ। কোনও কাজে লেনদেনের পরিকল্পনা করে থাকলে মন খুলে তা করুন। কারণ এর দ্বারা ভবিষ্যতে বিশাল লাভ হবে। সন্ধ্যানাগাদ জীবনসঙ্গীকে ঘোরাতে নিয়ে যেতে পারেন। তাঁর জন্য কোনও উপহার কিনতে পারেন।

আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। কোনও অসহায় ব্যক্তিকে অন্ন দান করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের আজ অর্থের অপচয় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তা না-হলে আপনার আর্থিক পরিস্থিতি সমস্যায় পড়ে যেতে পারে। সন্তানের তরফে কোনও সুসংবাদ পেতে পারেন। এই সংবাদ আপনাকে সন্তুষ্ট করবে। ভাইয়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে আলাপ আলোচনায় কাটিয়ে দেবেন। ভবিষ্যতে কিছু পরিকল্পনা তৈরি করবেন।
আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশ চালিসা পাঠ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকরা যা পরিশ্রম করেছেন, আজ তার উত্তম ফলাফল লাভ করবেন। সন্তানের ওপর আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে। মায়ের কাছ থেকে স্নেহ-ভালোবাসা পেতে পারেন। সুখ-সুবিধার জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। শত্রু দুশ্চিন্তায় থাকবেন, তবে আপনি নিশ্চিন্তে থাকুন। মা-বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। ছাত্র-ছাত্রীরা গুরুজনদের আশীর্বাদ লাভ করবে।
আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। দুর্গা চালিসা পাঠ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: আজ শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিবাদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে। তাই আপনি নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। বন্ধু সংক্রান্ত কোনও সমস্যা থাকলে আজ তাতে উন্নতি হবে। আজ কোনও বন্ধুর সাহায্য করতে হবে। বহুদিন ধরে চলতে থাকা বিবাদের সমাধান হবে। আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত থাকবেন।

আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকদের আজ ব্যবসায়িক যাত্রা করতে হবে। তবে চাকরিজীবীরা অফিসে নিজের শত্রুদের থেকে সতর্ক থাকুন। তা না-হলে তাঁরা আপনার বিরুদ্ধে কোনও বড়সড় ষড়যন্ত্র করতে পারে। কোনও আইনি বিবাদ চলতে থাকলে তা সমাপ্ত হবে। বাড়ির প্রতিদিনের ব্যবহারের জন্য কিছু জিনিস কিনতে হবে এই রাশির জাতকদের। এতে অধিক অর্থ ব্যয় হবে। সামাজিক ও ধর্মীয় কাজে আপনার রুচি বাড়তে থাকবে।
আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: আজকের দিনটি শুভ পরিকল্পনার জন্য শুভ। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। কোনও কাজে লগ্নির জন্য দিন ভালো। অধিকার ও সম্পত্তিতে বৃদ্ধি হতে পারে আজ। ছাত্র-ছাত্রীদের বই কিনতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি সম্ভব। তবে তাঁদের রাগ ভাঙানোর চেষ্টা করুন। রোজগারের চেষ্টা করছেন যে জাতকরা, তাঁরা সাফল্য লাভ করতে পারেন।
আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন ও দূর্বা অর্পণ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকরা কোনও বাধাবিঘ্নের মুখোমুখি হওয়ায় চিন্তিত থাকবেন। ব্যবসার জন্য যে কাজ করবেন, তাতেও অসাফল্য আপনার হাতে আসবে। পরিবারে কথা কাটাকাটি হতে পারে। এ ক্ষেত্রে ধৈর্য ধরুন। তা না-হলে সম্পর্কে তিক্ততা আসবে। পরিবারের বয়স্ক সদস্যের পরামর্শে সন্ধ্যা নাগাদ পারিবারিক কলহ দূর হবে। চাকরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার সময়টি পরিবারের ছোট সদস্যদের সঙ্গে খেলাধুলো করে কাটাবেন।

আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকদের জ্ঞান ও দানের চিন্তাভাবনা বিকশিত হবে। সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন আজ। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পেট সংক্রান্ত বিকার হতে পারে, তাই সতর্ক থাকুন। খাওয়া-দাওয়ায় যত্ন নিন। আলস্য ত্যাগ করে এগিয়ে যেতে হবে। তখনই নিজের কাজে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন।
আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সঙ্কটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকদের নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ব্যয় করতে হবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন। ব্যবসায় মনোনিবেশ করবেন, আটতে থাকা কাজ সম্পন্ন হবে। কোনও নতুন কাজে লগ্নির পরিকল্পনা থাকলে, অবশ্য করুন, কারণ এর দ্বারা ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন। আজ দুপুর নাগাদ জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে। দৌড়ঝাপ করতে হবে। এর ফলে অর্থ ব্যয় হবে। সন্তানের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শিব চালিসা পাঠ ও শিবের অভিষেক করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকরা নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করে অনুসন্ধান কাজে সময় কাটাবেন। তবে আজ নিজের সীমিত প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যয় করতে হবে। তা না-হলে আপনার আর্থিক পরিস্থিতি সমস্যায় পড়তে পারেন। পরিবারের সদস্যের দ্বারা প্রতারণার শিকার হতে পারেন। তাই সতর্ক থাকুন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আশপাশের যাত্রা করতে পারেন। এই যাত্রার দ্বারা লাভান্বিত হবেন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। তখনই আপনার কাজ সম্পন্ন হবে।

আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণের পুজো করুন ও ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকদের আজকের দিনটি সুখপূর্ণ। পারিবারিক জীবনে সন্তান সংক্রান্ত সমস্যা ও দুশ্চিন্তা দূর হবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন। নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য় বজায় থাকবে। অফিসে কাজের চাপ সত্ত্বেও উৎসাহের সঙ্গে তার সমাধান করতে পারবেন।

আজকের দিনে এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে গুড় ও রুটি খাওয়ান।


এ ক্যটাগরির আরো খবর..