পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ৭ ও ৮ মে’র টিকেট বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সে স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকেট। এজন্য ঈদ শেষে ফিরতি টিকেটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি স্টেশনগুলোর কাউন্টারে। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু হয়েছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, দেশের যে স্টেশন থেকে যাত্রা, সেখান থেকেই ফিরতি অগ্রিম টিকেট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকেট। এ টিকেট নিয়ে অনলাইন ও কাউন্টারে কোনো চাপ নেই।
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ৪ মে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। সারাদেশ থেকে চলছে টিকিট বিক্রি। অনলাইন ও কাউন্টার দুইভাবেই মিলবে ফিরতি টিকিট।