× Banner
সর্বশেষ
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত

সঞ্চিতা রায় চৌধুরী

আজ তিনটি বিশেষ যোগে অত্যন্ত শুভ দিন অক্ষয় তৃতীয়া

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০২২
শুভ দিন অক্ষয় তৃতীয়া

আজ ৩ মে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। সনাতনী হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই বছরের অক্ষয় তৃতীয়ায় তিনটি বিশেষ যোগ রয়েছ। এবার রোহিণী নক্ষত্র এবং শোভন যোগের মধ্যে অক্ষয় তৃতীয়া উদ্‌যাপিত হবে। এটি অত্যন্ত শুভ। এছাড়া এই দিনে মঙ্গল রোহিণী যোগের মিলন হচ্ছে। পাশাপাশি এদিন, শনি তাঁর নিজস্ব রাশিতে থাকবেন কুম্ভ রাশিতে এবং গুরু থাকবেন মীন রাশিতে।

এই অবস্থানগুলি অক্ষয় তৃতীয়ায় শুভ যোগ তৈরি করছে। মঙ্গলবার ৩ মে অক্ষয় তৃতীয়ায় পুজোর শুভ সময়(ভারতীয় সময়) সকাল ৫টা বেজে ৩৯ মিনিট থেকে বেলা ১২টা বেজে ১৮ মিনিট পর্যন্ত। সোনা-রুপো, যব, মাটির পাত্র ইত্যাদি কেনার শুভ সময়(ভারতীয় সময়) সকাল ৫টা ৩৯ মিনিটের পর থেকে পরের দিন ভোর ৫টা ৩৮ মিনিট পর্যন্ত।

আধুনিককালে এই তিথিতে সোনার বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয়, এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে। সুখ-শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে, এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন।

কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় দান করাটিও খুব গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়ায় কিছু জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে জল দানকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

এই দিনে জল ভর্তি ঘটি দান করুন। অন্যকে পানীয় জল দিন। এতে চার ধাম তীর্থযাত্রাক সমান পুণ্য পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ায় গাছে চারা রোপন, পশু-পাখিদের জন্য দানা ও জলের ব্যবস্থা করাও অত্যন্ত শুভ।

অক্ষয় তৃতীয়ার ফর্দঃ এদিন অনেক বাড়িতেই পুজো করা হয়। অনেকেই জানেন না যে এই পুজোতে কী কী লাগবে। তাই এই পুজোর জন্য যা যা উপকরণ দরকার, তার একটি ফর্দ দেওয়া হল।

যেমন- সিদুঁর, পঞ্চগুঁড়ি, পঞ্চগর্ব্য, তিল, হরিতকী, ফুল, দুর্ব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপর্ক বাটি ২, আসনাঙ্গুরীয় ২, দই, মধু, চিনি, ঘি, পুজোর জন্য কাপড় ১, শাটী ১, নৈবেদ্য ২,কুচো নৈবেদ্য ১, সভোজ্য জলপূর্ণ ঘট ১, বস্ত্র ১, পাখা ১, দক্ষিণা।

এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম।

বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন।

এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।

এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।

এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন।

এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। 

এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। কেদার-বদ্রী-গঙ্গোত্রী-যমুনোত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদ্‌ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..