× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

আচরণবিধি ভাঙ্গলে কাউকেই ছাড় দেওয়া হবে না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মন্ত্রী-এমপিরা বিজ্ঞ লোক, তাঁরাই আইন প্রণয়ন করেন। কাজেই আশা করি, তাঁরা এ নির্বাচনে নিয়মের কোনো ব্যত্যয় করবেন না। তাই সবাইকে অনুরোধ করব আপনারা কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিব্রত হবেন, আমাদেরও ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।  আচরণবিধি ভঙ্গকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ এসব কথা জানান।

আসন্ন পৌর নির্বাচনে মোট বৈধ মেয়র প্রার্থীর সংখ্যা ৯২১ জন। যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ২৩৩ জন আর বিএনপির প্রার্থী সংখ্যা ২১৯। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ ২৭১ জন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় অনুষ্ঠেয় এ নির্বাচনের ৬টি এলাকাতে সরকারী দলের একক প্রার্থী রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘মন্ত্রী-এমপিরা বিজ্ঞ লোক, তাঁরাই আইন প্রণয়ন করেন। কাজেই আশা করি, তাঁরা এ নির্বাচনে নিয়মের কোনো ব্যত্যয় করবেন না। তাই সবাইকে অনুরোধ করব আপনারা কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিব্রত হবেন, আমাদেরও ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।’

তিনি আরও বলেন, আচরণবিধি ভঙ্গকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।

এখন পর্যন্ত পৌর নির্বাচনে কোনো প্রার্থীকে বাধা হয়েছে এমন সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘কাউকে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখব এবং তার সত্যতা পেলে অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেব।’


এ ক্যটাগরির আরো খবর..