আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে শিক্ষার্থী, মহিলাসহ আহত হয়েছে ১৫জন। আহত ৯ বজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামে অমল সরকার ও ধীরেন সরকারের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জায়গায় গতকাল শুক্রবার ধীরেন সরকার নলকূপ বসাতে গেলে অমল সরকার বাধা দেয়। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে অমল সরকার, তারামনি সরকার, ছিদাম সরকার, লক্ষী রানী, শিক্ষার্থী অনন্যা, ঝর্না, অলক, ধীরেন, যশোদা সরকার, অর্চিত, কৃষ্ণকান্ত, ধ্রুব সরকারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৯জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে এএসআই মোশারফ ঘটনাস্থল পরিদর্শন করেছে।