× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় সরকারী গাছ কেটে নিয়েছে আওয়ামী লীগ নেতা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারী গাছ কেটে নিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি। স্থানীয় সুফল ভোগীরা আর্থিক ক্ষতির কারণে ক্ষুব্ধ হয়েছেন।

নাম না প্রকাশের শর্তে ওই এলাকার বনায়নের সুফল ভোগীরা অভিযোগে বলেন, উপজেলার নাঘিরপার থেকে সোমাইরপাড় সরকারী সড়কে তার বাড়ির সামনে থেকে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ার রেনট্রি গাছ গতকাল সোমবার দুপুরে কেটে নিয়ে গেছে। ওই সড়কে গাছের সুফল ভোগীরা প্রভাবশালী ওই নেতার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

সরেজমিনে গিয়ে পাঁচ জন গাছ কাটা শ্রমিকের মধ্যে চাঁদত্রিশির গ্রামের মজিবর মোল্লার ছেলে মো. আল আমীন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আ’লীগ নেতা এআর ফারুক বক্তিয়ার তাদের গাছ কাটতে বলেছেন। তিনি এর বেশী কিছু জানেন না।

স্থানীয়রা অভিযোগে আরও বলেন, মাঝে মধ্যেই এআর ফারুক বক্তিয়ার দলীয় ক্ষমতার অপব্যবহার করে একটি সিন্ডিকেটের মাধ্যমে ওই এলাকার বিভিন্ন রাস্তার সরকারী গাছ কেটে নেয়ার মুল হোতা হিসেবে জড়িত রয়েছেন।

খবর পেয়ে উপজেলা বনায়ন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানান। গাছ কাটার ব্যাপারে এআর ফারুক বক্তিয়ার সাংবাদিকদের কোন সদোত্তর দিতে পারেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন সরকারী গাছ কাটার ঘটনায় জরুরী পদক্ষেপ নেবেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..