× Banner
সর্বশেষ
সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব নেতাদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ

আগৈলঝাড়ায় রাতের আধারে চুরির হিরিক।

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় রাতের আধারে চুরির ঘটনা বেরে যাওয়ায় জনমনে শংঙ্কা দেখা দিয়েছে। গত এক সপ্তাহে উপজেলার গৈলা ইউনিয়নে অশোকসেন গ্রামে মহিলা মেম্বর শোভা রানী সমদ্দারের ঘড় ও ওই বাড়ির আরেকটি ঘড়ে চুরি সংঘটিত হয়।

গত ১৫এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাগধা ইউনিয়নে জোবারপাড় বাজারে বাবুল হালদার, সুশান্ত বাইন, ক্ষিতীশ বৈড়াগীর চা-মুদি দোকান, পাপন সেনের ফ্লাক্সিলোড ও একই রাতে জোবারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে চোর ডুকে কাগজ পত্র তছনছ ও তহবিলসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয়।

১৬ এপ্রিল শনিবার দিবাগত রাতে উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ী গ্রামে একটি গীর্জায় ও একই রাতে কদমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে চোর ঢুকে কাগজপত্র তছনছ ও তহবিল চুরি করে । এছাড়া ইতোপূর্বে আগৈলঝাড়া বাজার ও গৈলাসহ কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনা বেরে যাওয়ায় সাধারন মানুষের মধ্যে অজানা শঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় চুরির ঘটনার সাথে স্থাণীয় মাদক সেবীদের যোগসূত্র রয়েছে। এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..