× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

আগৈলঝাড়ায় পৃথক হামলা সংর্ঘষে নারী মহিলা সহ আহত ১২ জন

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় পৃথক হামলা সংর্ঘষে শিক্ষার্থী ও মহিলা সহ ১২ আহত হয়েছে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ীর জায়গার সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের গোপাল সরকার ও নিরঞ্জন বিশ্বাস আহত হয়।

ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক সমরেশ সরকার ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা অনিমা পাইককে জরিয়ে একটি পক্ষ সংঘাতের ঘটনায় জরানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপর দিকে ১৮ই ডিসেম্বর উপজেলার বাকাল ইউনিয়নের পয়সার হাট গ্রামে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে স্বহদেব বাড়ৈ ও বিনয় হালদারের মধ্যে হামলা সংর্ঘষে স্বহদেব, তার স্ত্রী নমিতা বাড়ৈ, ছেলে স্কুল ছাত্র সুভ বাড়ৈ, পবিত্র বাড়ৈ, এমি হালদার, শাওন হালদার সহ ৮ জন আহত হয়।

এছাড়া গাছ কাটাকে কেন্দ্র করিয়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মোঃ আব্দুল করিম মিয়ার ছেলে মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আখতার হোসেনকে পিটিয়ে আহত করে একই বাড়ীর মাজেদ ফরিয়ার ছেলে আইয়ুবালী। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখিত ঘটনায় থানায় অভিযোগ দ্বায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..