× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

আগৈলঝাড়ায় পবিত্র ইষ্টার সানডে উৎযাপন

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

প্রবীর বিশ্বাস ননী ঃ খ্রিষ্টধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরত্বপূর্ণ দিন, “পবিত্র ইষ্টার”। এটি প্রকৃতপক্ষে দুটি পর্বে বিভক্ত। প্রথমটি হচ্ছে পূণ্য শুক্রবার, অন্যটি হচ্ছে পুনরুত্থান। প্রায় দুই হাজার বছর আগে খ্রিষ্টভক্তদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু যীশু খ্রীষ্ট এ জগতে এসেছিলেন খ্রিষ্টীয় অনন্ত জীবনের বাহক হয়ে, মুক্তিদাতা হয়ে।

পিতা ঈশ্বরের নির্দেশে সমস্ত খ্রীষ্টভক্তদের পাপভার স্কন্ধে নিয়ে ভন্ড যাজক ও অধার্মিকদের নির্মম অত্যাচারকে গ্রহণ করে প্রভু যীশু খ্রীষ্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন।

আর সেদিনটিই হচ্ছে পূণ্য শুক্রবার বা গুডফ্রাইডে। এই দিনটি প্রতিটি খ্রীষ্টভক্তদের মনে করিয়ে দেয়, রক্তেরদামে মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রীষ্ট তাঁর ভক্তদের পার্থিব জীবনের পাহাড়সম পাপ চিরতরে কিনে নিয়েছেনএবং ইস্টার সানডে অর্থাৎ পবিত্র পুনরুত্থানের মাধ্যমে তিনি ও তাঁর অনুসারীদেরও পুনরুত্থান ও অনন্ত জীবন নিশ্চিত করেছেন।

দিবসের তাৎপর্য তুলেধরে উপজেলার কাঠিরা, জোবারপাড়, বাগধা, আস্কর, ঐচারমাঠ, রাজিহার, গৈলা, কাঠালবাড়ি, ছবিখারপাড়, ঘেপড়ারপারসহ বিভিন্ন স্থানে গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে খ্রিষ্টধর্মাবলম্বীরা।


এ ক্যটাগরির আরো খবর..