আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দরিদ্র হওয়ার কারনে মামলা করতে সাহস পাচ্ছে ওই শিশুর পরিবার।
ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর গ্রামের সেকেন্দার হাওলাদারের মেয়ে ও শোলক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী (১২) কে শুক্রবার বিকেলে বাড়ির পাশের পাম বাগানে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা হামেদ মিন্ত্রী মিয়ার ছেলে হাকিম মিস্ত্রী (৪৫) শিশুটি ঝাপটে ধরে গামছা দিয়ে মুখ বেধে বাগানে নিয়ে যায়। লম্পট হাকিম মিয়া ধর্ষনের চেষ্টার সময় স্থানীয়রা দেখে শিশুটি উদ্ধার করে। এ সময় লম্পট হাকিম মিয়াকে বিক্ষুদ্ধ লোকজন মারধর করার সময় দৌড়ে পালিয়ে যায়। হাকিম বর্তমানে গোপনে চিকিৎসা নিচ্ছেন। দরিদ্র হওয়ার কারনে মামলা করতে সাহস পাচ্ছে ওই শিশুর পরিবার। এ ঘটনায় স্থানীয় মাতব্বরা শালীস-মিমাংসা করবেন বলে জানান ওই শিশুর পরিবার।
এ ব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলেন, ধর্ষনের চেষ্টার অভিযোগ কেউ করেনি। অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।