আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসর্মপন করেছে। ওই তিনজনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
উপজেলার বুধার গ্রামের অরুন সমদ্দারের ছেলে মাদক ব্যবসায়ী অপূর্ব সমদ্দার, পশ্চিম বাকাল গ্রামের মৃত আ.সবুর খানের ছেলে মাদক ব্যবসায়ী আ. রহিম খান বাচ্চু ও বাকাল গ্রামের রাজে আলী ফকিরের ছেলে মাদক সেবনকারী মো.জব্বার ফকির গতকাল মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল কর্মকর্তা আব্দুর রব ও আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেনের কাছে থানায় বসে আত্মসমর্পন করেন।
এসময় তাদের ফুল দিয়ে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়। ওই তিনজনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।





