আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ার বাগধা ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় ইউপি সদস্যকে প্রথমে উপজেলা পরে ঢাকার হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইউপি সদস্যের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চক্রবাড়ি (বিলের খালের) মাছ বিক্রির টাকা প্রতিবছর আস্কর পুরাতন কালী বাড়ি হরিমন্দিরে দেয়া হত। এ বছর ওই খালের মাছ বিক্রির টাকা চক্রবাড়ি জামে মসজিদের নির্মান কাজের জন্য দাবী করে বাগধা ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক কালাম হাওলাদার।
এ নিয়ে ওই মন্দির কমিটির সদস্য ও আস্কর গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের ছেলে নারায়ন বিশ্বাস সোমবার রাতে কালী বাড়ি বাজারে বসে ইউপি সদস্য কালামের কাজে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় নারায়নের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য কালামকে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থাণীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্যের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



