আগৈলঝাড়ায় জেল হত্যা দিবস পালিত

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ   বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতিয় চার নেতার ছবিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।

পরে শোক র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা আওয়ামীলীগের নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পোয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়কারী আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।