× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগৈলঝাড়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে প্রতিবন্ধির জায়গা দখলের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে প্রতিবন্ধির জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সারহাট বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধি ফারুক তালুকদার তার পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। ওই জায়গা দিয়ে পয়সারহাট সেতুর এ্যাপ্রোজ সড়ক ও বাসস্ট্যান্ড থাকায় প্রতিবন্ধি ফারুকের জায়গার উপর কুদৃষ্টি পরে একই বংশীয় মৃত- মোতাহার তালুকদারের ছেলে প্রভাবশালী লুৎফর তালুকদারের।

এক পর্যায়ে ২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত-জোট সরকারের সমর্থকের সুবাদে ক্ষমতার প্রভাব বিস্তার করে প্রতিবন্ধি ফারুক তালুকদারের ভোগদখলীয় জায়গা দখলে নিয়ে দোকানঘর তুলে লুৎফর। ওই সময় প্রভাবশালী লুৎফর ও তার অনুসারিদের ভয়ভীতির কারণে প্রতিবন্ধি ফারুক ও তার স্ত্রী রেহানা বেগম কোন প্রকার প্রতিবাদ বা প্রতিকারের সাহস পায়নি। সম্প্রতি প্রতিবন্ধি ফারুকের স্ত্রী রেহানা বেগম এঘটনার প্রতিকার চেয়ে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন পরিদর্শন করে।

এঘটনায় নিরশনে উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, একাধিক ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধান বৈঠকে তথ্য উপাত্যর ভিত্তিতে লুৎফর তালুকদারের দখলে নেওয়া প্রতিবন্ধি ফারুক তালুকদারে জায়গা তাকে ফিরিয়ে দেওয়া সিদ্ধান্ত দিলেও পরবর্তীতে অজ্ঞাত কারণে লুৎফর তালুকদার তার দখলে নেওয়া জায়গা ছেরে দিচ্ছে না বলে জানান প্রতিবন্ধি ফারুক। প্রতিবন্ধি ফারুক তার জায়গা ফিরে পেতে বরিশাল- ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন। এবিষযে লুৎফরের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে নিজের জায়গা দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..