× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

আগৈলঝাড়া প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
আগৈলঝাড়া প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২১ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ২০২০ খ্রিঃ বার্ষিক আয়-ব্যয় ও প্রতিবেদন পেশ করেন আহ্বায়ক কেএম আজাদ রহমান।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে ২০২১ সনের কার্য নির্বাহী কমিটিতে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সরদার হারুন রানা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন ইত্তেফাক সংবাদদাতা তপন বসু। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন বিদায়ী আহ্বায়ক কেএম আজাদ রহমান।

নির্বাচনে পূর্ববর্তি অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বক্তারা আগৈলঝাড়া তথা দেশের সুনাম বজায় রেখে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য প্রেসক্লাব সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। কার্য নির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মাহবুবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এমএম ওমর আলী সানি, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল, নির্বাহী সদস্য- কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, মো. সাইফুল ইসলাম, শামীমুল ইসলাম শামীম, বরুণ বাড়ৈ, স্বপন দাস। সাধারণ সদস্য ওয়াসিম ভুইয়া সেলিম, প্রবীর বিশ্বাস ননী, জয় রায়, রিপন বিশ্বাস, মনিরুজ্জামান, মৃদুল দাস, মারুফ মোল্লা।


এ ক্যটাগরির আরো খবর..