বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে সর্বজনীন বৈদিক মন্দির উদ্বোধন, যজ্ঞানুষ্ঠান ও শিশু শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়েছে। বেদজ্ঞ পণ্ডিত শ্রীমৎ বীরেন্দ্রনাথ মণ্ডলের পৌরহিত্যে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈদিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। এরপরে শ্রী সুনীলচন্দ্র হালদারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ ভাষণ প্রদান করেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ বেদজ্ঞ পণ্ডিত আচার্য নারায়ণচন্দ্র ঠাকুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক শ্রী দিনেশচন্দ্র জয়ধর, জহরেরকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী দেবাশিস চন্দ্র সরকার, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী পার্থসারথি হালদার, মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণ বিশ্বাস, শ্রীমতি শোভা রাণী বিশ্বাস প্রমুখ।
কোমলমতি শিশু শিক্ষার্থীদের গায়ত্রী মন্ত্র পাঠ ও উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়। সনাতন সমাজে বৈদিক চর্চা, ত্রিসন্ধ্যা প্রার্থনা, বৈদিক গুরুকুল শিশু বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে মন্দিরের কার্যসূচি ঘোষিত হয়। পরিশেষে প্রসাদ বিতরণ করা হয়।