× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক

ডেস্ক

আগেই ফ্রান্স-মরক্কো সেমিফাইনালের ভবিষ্যদ্বাণী করেছিলেন ইতো!

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
samuel eto

বিশ্বকাপ শুরুর আগে যদি বলা হতো আফ্রিকার দেশ মরক্কো সেমিফাইনাল খেলবে, তাহলে বোধহয় নিন্দুকেরাও টিপ্পনী কাটতেন। কিন্তু এই ‘অসম্ভব’ ভবিষ্যদ্বাণীটিই করেছিলেন আফ্রিকার দেশ ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো। শুধু তাই নয়, বিশ্বকাপ শুরুর অনেক আগেই বিশ্বকাপের সেমিফাইনালে যে ফ্রান্স-মরক্কো লড়াই হবে, এটাও সঠিকভাবে বলেছিলেন তিনি।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলে অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফ্রিকার সিংহ মরক্কো। অন্যদিকে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং এবারও বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স। এবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। তাদের লড়াই ছাপিয়ে আলোচনা হচ্ছে স্যামুয়েল ইতোর ভবিষ্যদ্বাণী নিয়ে।

বিশ্বকাপ শুরুর ৮ দিন আগে স্যামুয়েল ইতো ভবিষ্যদ্বাণী করেছিলেন, বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ক্যামেরুন-সেনেগাল এবং ফ্রান্স-মরক্কো। আর বিশ্বকাপের ফাইনালে মরক্কোর মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন হবে ক্যামেরুন। প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ায় একটি ভবিষ্যৎদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। তবে ক্যামেরুন যেহেতু নিজের দেশ আর সেনেগালও আফ্রিকার, তাই ভালোবাসা থেকেই হয়তো ইতো এই দুই দলকে সেমিফাইনালে রেখেছিলেন, এমন মনে করছেন অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..