× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আগামীকাল ফারইস্ট ইসলামী লাইফের এজিএম

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

অর্থনৈতিক ডেস্কঃ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৩৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০১৪ সালের জন্য কোম্পানির পক্ষ থেকে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬২ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার ছয় কোটি ২২ লাখ ৮৫ হাজার ৬২৬টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৬ দশমিক শূন্য ১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৩ দশমিক ৭৬, বিদেশি বিনিয়োগকারী ২ দশমিক ১৭ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ২৮ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার রয়েছে।

গত এক মাসের মধ্যে এ শেয়ার সর্বনিম্ন ৫৯ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৬৬ টাকা ২০ পয়সা।


এ ক্যটাগরির আরো খবর..