× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

আগামী ২৫ থেকে ২৮ আগস্ট বাংলাদেশ ও ভারতের ৫৬তম সীমান্ত সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ও ভারতের ৫৬তম সীমান্ত সম্মেলন

আগামী ২৫ থেকে ২৮ আগস্ট বাংলাদেশ ও ভারতের ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ ও ভারতের ৫৬তম সীমান্ত সম্মেলন

ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যেসব ইস্যু নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে— তা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

ইস্যুগুলো হলো— আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) বাস্তবায়ন, পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি প্রভৃতি।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।

বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে।

দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সম্মেলন ভারতের নয়াদিল্লিতে গত ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ৫৫তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।


এ ক্যটাগরির আরো খবর..