× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

আগামী সংসদেই পাস হচ্ছে অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার রোধে আইন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/Health-Minister-Jahid.jpg

অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার রোধে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস হচ্ছে। এই আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই চিকিৎসকদের এ বিষয়ে এখন থেকেই সজাগ থাকতে হবে। যেভাবে চিকিৎসায় স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। একদিন সময় আসবে একজন মানুষও চিকিৎসার জন্য বিদেশে যাবে না। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে ভার্চুয়ালি দেশের আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও সব মেডিকেল কলেজে ই-লাইব্রেরির ফলে দেশের চিকিৎসা শিক্ষায় নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। এর ফলে মেডিকেল শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে বিশ্বমানের ডাক্তার হতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মোয়াজেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..