× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারত প্রতিনিধি

আগামী বছরেই আমেরিকায় যুদ্ধবিমান রপ্তানি করবে ভারত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০২২
লাইট কমব্যাট এয়ারক্রাফট

নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে রফতানিতেও বিপুলহারে জোর দিচ্ছে ভারত।চিন বা রাশিয়ার যুদ্ধবিমান ছেড়ে ভারতের তেজস ফাইটার জেট কিনতেই আগ্রহী হচ্ছে একাধিক দেশ। আর সেই তালিকায় এবার নতুনভাবে সংযোজন হল আমেরিকা।

গত বছরই ভারত সরকারের পক্ষ থেকে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড-এর সঙ্গে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেখানে মোট ৮৩ টি তেজস বিমান তৈরি করার বরাত দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে, ২০২৩ সালের মধ্যেই এই বিমানগুলি তৈরি হয়ে যাবে।

জানা গিয়েছে যে, মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৮ টি যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, গত বছরেই মালয়েশিয়ার বায়ুসেনা মোট ১৮ টি তেজস বিমান ভারতের কাছ থেকে কিনতে চেয়েছিল। আর সেইমতই ভারতে তৈরি এই যুদ্ধ বিমান মালয়েশিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মালয়েশিয়ার পাশাপাশি ভারতের তৈরি ফাইটার জেট কিনতে চায় অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই খবর সামনে এনেছে প্রতিরক্ষা মন্ত্রক।

এদিকে, গত মাসেই জানা গিয়েছিল যে, ভারতের তৈরি হালকা ওজনের তেজস যুদ্ধবিমানের প্রতি আগ্রহ দেখাচ্ছে মালয়েশিয়া। পাশাপাশি, হ্যালের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর আর মাধবন এক সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছিলেন, সময়ের সাথে সাথে নিজেদের বায়ুসেনাকে আরও উন্নত করার পথে হাঁটছে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ভারতের এই যুদ্ধবিমানের প্রতিই আস্থা রেখেছে তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে তেজস “লাইট কমব্যাট এয়ারক্রাফট”-টিকে। ইতিমধ্যেই একাধিক পরীক্ষায় নিজের শক্তি প্রদর্শনের পাশাপাশি কর্মদক্ষতায় ভালো ফল করেছে এই যুদ্ধবিমান। অত্যন্ত হালকা ওজনের তেজস যুদ্ধবিমান শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। বিপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করার পাশাপাশি শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানতে পারে তেজস।


এ ক্যটাগরির আরো খবর..