× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

আগামী অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বাজেট বক্তব্য অনুযায়ী, আগামী অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগে—২৬ দশমিক ৬ শতাংশ। এরপর শিক্ষা ও প্রযুক্তি খাত—১৬ দশমিক ৩ শতাংশ। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে এই বাজেট প্রস্তাব করেন।

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগে—২৬ দশমিক ৬ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে আছে শিক্ষা ও প্রযুক্তি খাত।

প্রস্তাবিত অনুন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ২ লাখ ৪৫ হাজার ১৪ কোটি টাকা।
অনুন্নয়ন বাজেটে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের সুদ পরিশোধে ১৮ শতাংশ। চলতি বাজেটে যা ১৬ দশমিক ৯ শতাংশ। এরপরই বরাদ্দ পেয়েছে বেশি শিক্ষা ও প্রযুক্তি খাত ১৩ দশমিক ৬ শতাংশ।

তবে চলতি বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ কিছুটা বেশি ছিল, ১৪ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া বরাদ্দ কিছুটা কমেছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। চলতি বাজেটে আছে ৬ দশমিক ৭ শতাংশ। পেনশন অবসর ভাতায় বরাদ্দ রাখা হয়েছে ৯ দশমিক ১ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..