করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত

করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রীরানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শ্রী নির্মলরঞ্জন গুহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রীঅঙ্কুরজিৎ সাহা নব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী বাবুল শর্মা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ ড. তাপস চন্দ্র পাল সহ তাদের পরিবারের সদস্য যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনায় শ্রীশ্রীঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রীনির্মল কুমার চ্যাটার্জী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুব্রত পাল, দপ্তর সম্পাদক শ্রীবিপ্লব দে, শ্রীমতি উর্মি ঢালী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।