× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ডেস্ক

আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল -মির্জা ফখরুল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
আওয়ামী লীগ সন্ত্রাসী দল

আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ সাপের মতো পিটিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এ মানববন্ধনের মঙ্গলবার (১ আগস্ট) নয়াপল্টনে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন,  যারা সন্ত্রাস করেই টিকে থাকে, এমন একটা দল তারা। গয়েশ্বরকে সাপের মতো পিটিয়েছে পুলিশ। গয়েশ্বরের ওপর এ আক্রমণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হামলা।

আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী বলে রাষ্ট্রকেও তারা সন্ত্রাসী বানিয়েছে। পুলিশ, প্রশাসন ও বিচারবিভাগকে ব্যবহার করেছে, বলেন তিনি।
তিনি বলেন, অধিকার আদায়ের আন্দোলনের সময় খাওয়া নিয়ে নাটক করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে চেয়েছে সরকার। খাবার খাইয়ে দৃষ্টি ভিন্ন দিকে নিতেই এমন নাটক। দেউলিয়া হয়ে এ ধরনের নাটক করছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির মহাসমাবেশ দেখে সরকার প্রচণ্ড ভয় পেয়ে গেছে। যে কারণে তারা অন্যপথে হাঁটছে। আগুন-সন্ত্রাসের মাধ্যমে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। বলছে বিএনপি আগের রূপে ফিরে এসেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের রূপে ফিরেছে। অগ্নিসন্ত্রাস সরকার করে বিএনপির ওপর দায় চাপাতে চাচ্ছে।

সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিয়ে নতুন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..