× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ আজ কোন রাজনৈতিক দল নয় -ববি হাজ্জাজ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়

যখন সরকারি দলের উচ্চ পদস্থ নেতারা বলেন, এই সরকারের মন্ত্রী তাদের দলের কেউ না আবার তারা জনগণের পাঁশেও দাঁড়ান নাহ তখন আর কোন সন্দেহের অবকাশ থাকে নাহ আওয়ামী লীগ আজ কোন রাজনৈতিক দল নয়।” বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ বিকালে এনডিএম ফেনী জেলা ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

ববি হাজ্জাজ বলেল, “সরকারের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই। মধ্যরাতে জ্বালানী তেলের দাম বাড়ানো,চা-শ্রমিক সহ মজলুম জনগণের অভাবে তাদের বিরুদ্ধে দাঁড়ানোএবং সরকারের উচ্চ পদস্থ এমপি মন্ত্রীদের বিভ্রান্তিকর বক্তব্য পরিষ্কার করে দেয় যে সরকারি দলের কোন রাজনীতি নেই। এটা শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক লুটতরাজের সরকার।  

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। সম্মেলন শেষে ফেনী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

ফেনী বেস্ট ইনন কনভেনশন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলার আহবায়ক এড. মোঃ নূর উল্লাহ্‌। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সোনাগাজীপরশুরামদাগনভূইয়াছাগলনাইয়াসদর প্রমুখ উপজেলার এনডিএম এর নেতাকর্মীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..