× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

পি আই ডি

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে জেট্রো চেয়ারম্যানের বৈঠক

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
পলকের সাথে জেট্রো চেয়ারম্যানের বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর চেয়ারম্যান ও সিইও নরিহিকো ইশিগুরু’র মধ্যে আজ জাপানের রাজধানী টোকিওর আকাসাকা প্যালেসে এক বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে তারা জাপান-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, তথ্যপ্রযুক্তি খাতে সর্বশেষ অগ্রগতি এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন পলক। তিনি জানান, বর্তমান সরকার বাংলাদেশে কার্যকর স্মার্ট লিডারশিপ প্রতিষ্ঠা করেছি। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যোগ্য নেতৃত্ব গঠনে নির্মীয়মান ‘স্মার্ট লিডারশিপ একাডেমি’কে আরো কার্যকর করতে উভয় দেশের যৌথ অংশীদারিত্বের বিষয়টিকে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

এ একাডেমি থেকে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, চিকিৎসক, গবেষক, সাংবাদিকসহ সব ধরনের পেশাজীবী ও প্রযুক্তিবিদরা আধুনিক তথ্য-প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জেট্রোর চেয়ারম্যানের সাথে ফ্রন্টিয়ার টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং ও ন্যনোটেক ডিজাইনিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করেন। এছাড়াও কীভাবে দুদেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা বাড়ানো যায় ও বাংলাদেশের হাইটেক পার্ক এবং সাইবার নিরাপত্তায় জাপানি বিনিয়োগের জন্য কিভাবে আকৃষ্ট করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জাপানি ভাষায় লিখিত বঙ্গবন্ধুর জীবনী, জেট্রো-আইসিটি বিভাগের যৌথ অংশীদারিত্বের একটি স্যুভেনির এবং ডিজিটাল বাংলাদেশের অর্জন নিয়ে লিখিত প্রকাশনাসহ পৃথক তিনটি গ্রন্থ জেট্রো চেয়ারম্যানের হাতে তুলে দেন।

এসময় জেট্রোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইসিটি প্রতিমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাপান সফর করছেন। গতকাল ছিল সফরের দ্বিতীয় দিন।


এ ক্যটাগরির আরো খবর..