× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডেস্ক

আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক

আইপিএল নিলামে হ্যারি ব্রুকের নাম না থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। অবশেষে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে স্পষ্ট হয়েছে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ২০২৭ সাল পর্যন্ত তাকে আইপিএলে দেখা যাবে না।

গত দুই আইপিএলে দল পাওয়ার পরও শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক।

দিল্লি ক্যাপিটালস ৪ কোটিতে দলে নিলেও তিনি পারিবারিক কারণ দেখিয়ে খেলতে পারেননি।আবারও দিল্লি ৬.২৫ কোটি রুপিতে ব্রুককে দলে ভেড়ায়। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তিনি জানিয়ে দেন, এবারও খেলবেন না।

আইপিএল কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর যৌক্তিক কারণ ছাড়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে যে কোনো ক্রিকেটারকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হবে। এই নিয়মের প্রথম শিকার হলেন হ্যারি ব্রুক।

আইপিএলে ব্রুকের পারফরম্যান্স, ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলেন তিনি।১১ ম্যাচে রান ১৯০, একটি সেঞ্চুরি করলেও ধারাবাহিকতা ছিল না। মূল একাদশে জায়গা পাকা হয়নি পরে হায়দরাবাদ দল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

শাস্তিমতো ২০২৭ সাল পর্যন্ত ব্রুক আইপিএলে খেলতে পারবেন না। ফলে আসন্ন নিলামেও নাম নথিভুক্ত করা সম্ভব হয়নি তার। এটি প্রথমবারের মতো কোনও বিদেশি ক্রিকেটারের ওপর এমন নিষেধাজ্ঞা কার্যকর হলো।


এ ক্যটাগরির আরো খবর..