× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কেউ মাদকের ব্যবসা করলে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আজ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের উন্নয়নে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন তারা।

তিনি বলেন, দেশের মানুষের জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম ও লড়াই করেছি। মানুষ শান্তিতে বসবাস করবে এ লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। সে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে।

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..