× Banner
সর্বশেষ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ডাসারের যুবক নিহত  পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না – ত্রাণমন্ত্রী সংরক্ষিত নারী আসন-২৯৬ সংসদ সদস্যের তালিকা ইসিতে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে  কঠোর হুঁশিয়ারি – নবাগত এমপি খোকনের খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে – বাণিজ্যমন্ত্রী সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শার্শার কায়বা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি

মাদারীপুর প্রতিনিধি

আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে  কঠোর হুঁশিয়ারি – নবাগত এমপি খোকনের

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে  কঠোর হুঁশিয়ারি - নবাগত এমপি খোকনের

মাদারীপুরের কালকিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আজ সোমবার   ( ২৩ ফেব্রুয়ারি)  দুপুরে  অংশ নিয়ে মাদারীপুর -৩ আসনের নবাগত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন  দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, “এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন । সভায় পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে  উপস্থিত ছিলেন।

নবাগত এমপি হয়ে আনিসুর রহমান তালুকদার কখন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি কালকিনি থানার অফিসার  ইন সার্চকে নিয়মিত অভিযান জোরদার করার নির্দেশ দেন এবং জনভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে এমপি তা গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চুরি-ডাকাতি রোধে কঠোর নজরদারির কথা উল্লেখ করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির  সভাপতি  সাইফ উল আরেফিন  বলেন, প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত মনিটরিং করা হবে।

আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে নবাগত  এমপি আনিসুর রহমান তালুকদার খোকন  বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব।”


এ ক্যটাগরির আরো খবর..