× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

নির্বাচিত মেয়র না থাকায় বেনাপোল পৌরসভা এলাকায়  খেলাধুলা ও মাদক নির্মুলে কোন ব্যবস্থা নেই

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচিত মেয়র না থাকায় বেনাপোল পৌরসভা এলাকায়  খেলাধুলা ও মাদক নির্মুলে কোন ব্যবস্থা নেই

খেলাধুলা, চিত্তবিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি এবং মাঠ রক্ষনাবেক্ষনের দায়িত্ব পৌরসভার ওপর ন্যাস্ত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পৌর কর্তৃপক্ষ মাঠ দখলমুক্ত রাখা,ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সকলের জন্য উন্মুক্ত রাখা। বেনাপোল পৌরসভায় নির্বাচিত মেয়র না থাকায় এখানে খেলাধুলা ও মাদক নির্মুলের কোন ব্যবস্থা বর্তমানে  নেই। এসকল বিষয় নিয়ে দেশ ট্রাভেলস অফিসে এক মত বিনিময় সভা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর আহব্বানে সম্প্রতি বেনাপোল মাঠ খেলাধুলার অনুপযোগি এবং সামাজিক কোন কার্যকলাপে পৌরকর্তৃপক্ষর কোন কার্যক্রম না থাকায় স্থানীয় ক্রীড়া প্রেমী ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
মতবিনিময় অনুষ্টানে সেলিম বলেন, নির্বাচিত মেয়র থাকাকালে এখানে খেলার মাঠ ভাল ছিল। মাঠকে সমতল রাখার জন্য মাঠে মাটি ভরাট করা হতো। এছাড়া এখান থেকে ভাল ভলিবল, ক্রীকেটার, ফুটবলার তৈরী করার জন্য প্রশিক্ষন এর ব্যবস্থাও ছিল। সেখানে প্রশিক্ষক রাখা ছিল। বর্তমানে খুবই অচল অবস্থা।
পৌরসভা সমাজের একটি সংগঠন। সমাজকে উন্নয়ন করা পৌরসভার কাজ। একজন নির্বাচিত মেয়র তার ইচ্ছার উপর অনেক কাজ করতে পারে পৌরসভা উন্নয়নের জন্য । বর্তামানে দেখা যাচ্ছে পৌরসভার মাঠ খেলাধুলার জন্য পৌরসভা কর্তৃপক্ষের অন্তত  মাসে ৫০ হাজার টাকা খরচ করা প্রয়োজন। অথচ এই পৌরসভার বসবাসরত মানুষের  ট্যাক্সে চলছে পৌরসভা। এ বিষয়টি আমাদের সকলের ভেবে দেখে উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌর প্রশাসককে অবহিত করতে হবে।
তিনি আরো বলেন, এই পৌরসভার ছেলে মেয়েদের মাদকমুক্ত এবং খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে আমরাও মাসে নিজেরা সামাজিক  ভাবে ব্যবসায়িরা মাসে ৪০/৫০ হাজার টাকা খরচ করতে পারি। আবার অনেকে তার বাবার নামে একাডেমি খুলেও সেখানে ছেলে মেয়েদের খেলাধুলা সহ নানা কাজে প্রশিক্ষন দিতে পারে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহাবায়ক আরিফুল ইসলাম, কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক জামাল হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..