গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে জমিজমা সংক্রান্তÍ জেরে গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরের সেবায়েত দক্ষিন চাঁদশী গ্রামের মতুয়া বিনোদ মন্ডলকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিবেশী গৌরাঙ্গ দত্ত’র মাদকসেবী বখাটে পুত্র অমিত দত্ত ও তার সহযোগিরা।
এঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ করায় অভিযোগ উত্তোলনের জন্য প্রাননাশের হুমকি দিয়ে আসছে।
সেবায়েত বিনোদ মন্ডল জানান, গত ১৭ জানুয়ারি সোমবার বিকেলে বাড়ী থেকে চাঁদশী বাজারে যাবার পথে ব্রীজে উঠলে কোন কিছু বুঝার আগেই প্রতিবেশী গৌরাঙ্গ দত্ত’র মাদকসেবী বখাটে পুত্র অমিত দত্ত ও তার সহযোগিরা অতর্কিত হামলা চালায়। প্রতিবেশীরা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এঘটনায় গৌরনদী মডেল থানায় আমি অভিযোগ দায়ের করায়, বখাটে অমিত দত্তসহ তাঁর সহযোগিরা আমাকে ও আমার স্ত্রী সুপ্রভা মন্ডলকে প্রান নাশের হুমকি প্রর্দশন করে আসছে। আমি চরম নিরাপত্তা হিনতায় আছি। আমি প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



