বেনাপোলে গাঁজা ও হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে গাঁজা ও হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরে বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজা ও ৪ গ্রাম হিরোইনসহ  শাহাজামাল (৩৫ ) ইব্রাহিম সরদার(৫০) আবু তাহের (৪৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে বেনাপোল পোটথানা পুলিশ।

আটককৃত আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানাধীন নারানপুর বিশ্বাসপাড়া গ্রামের তারাচান মোড়লের ছেলে আবু তাহের(৪৫) নারানপুর গ্রামের নুরু বক্সের ছেলে ইব্রাহিম সরদার (৫০)ও ভবেরবেড় গ্রামের শাহাজামাল (৩৫)।
পুলিশ জানায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারী)সন্ধ্যায় বেনাপোল পোর্টথানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা ও চার গ্রাম হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।