× Banner
সর্বশেষ
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

ডেস্ক

আইএস এর শীর্ষ নেতা যুদ্ধে নিহত, ঘোষণা নতুন নাম

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
আইএস এর শীর্ষ নেতা যুদ্ধে নিহত, ঘোষণা নতুন নাম

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)- এর শীর্ষ নেতা  যুদ্ধে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার আইএস তাদের একটি অডিও বার্তায় মৃত্যু নিশ্চিত করেছে।

এই জঙ্গী গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন, হাশিমি একজন ইরাকি। ‘আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধে তিনি নিহত হয়েছেন।’এর বাইরে তার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানাননি ওই অডিও বার্তায়।

এদিকে নতুন একজন শীর্ষ নেতাকে তারা বেছে নিয়েছেন। নতুন নেতার নাম আবু আল-হোসাইন আল-হোসাইনি আল কোরায়শি বলে জানানো হয়।  আবু হাসান আল-হাশিমি আল-কুরায়েশি মতোই একজন নতুন নেতা পেয়েছেন বলে নতুন ওই অডিও বার্তায় জানানো হয়।

২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠিত করে আইএস। তবে তিন বছরের মধ্যে, ২০১৭ সালে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত বেশিরভাগ এলাকা হারায় তারা। এর দুই বছর পর ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়।

চলতি বছররের শুরুতে  উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছিলেন আইএসের সাবেক প্রধান আবু ইব্রাহিম আল কোরায়শি। তিনি নিহত আবু হাসান আল কোরায়শির পূর্বসূরী ছিলেন। আবু ইব্রাহিমের পূর্বসূরী আবু বকর আল বাগদাদিও নিহত হয়েছিলেন ইদলিবেই ।


এ ক্যটাগরির আরো খবর..