× Banner
সর্বশেষ
আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইএস এর উপর খুব সামান্যই বিমান হামলা চালিয়েছে রাশিয়া

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে খুব সামান্যই বিমান হামলা চালিয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্রের দাবি। এ সংখ্যা তিনের বেশি নয়। তাদের হামলার মূল লক্ষ্য ছিল সিরিয়ার জনগণকে দেশটি থেকে বিতাড়িত করে ইউরোপে শরণার্থী সংকট সৃষ্টি করা।

শনিবার যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, ‘গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ হাজার বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এর ৭০ শতাংশই প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারবিরোধী বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে।

এর আগে সিরিয়ায় থাকা উদ্ধারকর্মী ও মানবাধিকার সংস্থাগুলো দাবি করে আসছিল দেশটির ব্যবস্ততম বাজার ও আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যদিও এসব দাবি অস্বীকার করে আসছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার উদ্দেশ্যের ব্যাপারে আমরা সন্তুষ্ট নই। আইএস লক্ষ্যবস্তুতে রাশিয়া খুব সামান্যই বিমান হামলা চালিয়েছে। তাদের হামলা মূলত বিদ্রোহী ও বেসামরিক লক্ষ্যবস্তুতে।’

তিনি বলেন, আমার উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে রাশিয়ার বিমান হামলা যথাযথ নয়। তারা পরোক্ষভাবে ইউরোপে শরণার্থী সংকট সৃষ্টি করতে চাচ্ছে। এটা শুধু ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নকে চাপে ফেলতে নয়, বিষয়টা মানবিক অভিঘাতেরও।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত মাসে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা মানবিক আইনকে লঙ্ঘন করেছে। সেপ্টেম্ব^রের ৩০ ও নভেম্বরের ২৯ তারিখে দুটি বিমান হামলায় কমপক্ষে দুইশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে রাশিয়া এ দাবি অস্বীকার করেছে।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..