× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আই এস পাঁচ ব্রিটিশ গোয়েন্দাকে হত্যার ভিডিও চিত্র প্রকাশ করেছে

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আই এস পাঁচ ব্রিটিশ গোয়েন্দাকে হত্যার ভিডিও চিত্র প্রকাশ করেছে। ওই ভিডিও চিত্রে সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলা চালানোয় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরেনকেও হুমকি দেওয়া হয়েছে। তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

১০ মিনিটের ওই ভিডিও চিত্রটি প্রকাশ করেছে আইএসের রাকাভিত্তিক প্রচার শাখা। এতে  কমলা রঙের জামা পরিহিত পাঁচ ব্যক্তিকে  ব্রিটেনের পক্ষে গোয়েন্দাবৃত্তির কথা  স্বীকার করতে দেখা গেছে। পরে তাদেরকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হয়। তাদের হত্যার আগে ব্রিটিশ উচ্চারণে আইএসের ওই জঙ্গি বলেন, এদেরকে ব্রিটিশ সরকার পরিত্যাগ করেছে।

মুখোশধারী ওই ব্যক্তি বলেন,  ‘এটা ডেভিড ক্যামেরনের জন্য একটি বার্তা, যে একটা নির্বোধ এবং হোয়াইট হাউজের দাস।’

ব্রিটেনের জনগণকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, একদিন আইএস তোমাদের দেশ দখল করবে। সেখানে আমরা শরীয়াহ আইন চালু করব।

প্রধানমন্ত্রী ক্যামেরনের পূর্বসূরী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ারকে দাম্ভিক ও বোকা মন্তব্য করে ওই মুখোশধারী বলেন, ‘ এই যুদ্ধে তোমাদের পরাজয় হবে, যেমন করে তোমরা ইরাক ও আফগানিস্তানে পরাজিত হয়েছে। তবে এবার তোমাদের পরাজয় হলে তার উত্তরাধীকারী হবে তোমাদের সন্তানরাও এবং তোমাদের বোকা হিসেবেই স্মরণ করবে, যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে পারবে বলে ভাবতো।

সূত্র: দ্য  ইন্ডিপেন্ডেন্ট


এ ক্যটাগরির আরো খবর..