নড়াইলে অস্ত্র ও দুই রাউন্ড কার্তূজ সহ আটক-২

উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে গতকাল গভীর রাতে অস্ত্র ও দুই রাউন্ড কার্তূজ সহ দুই সন্ত্রাসীকে হাতে নাতে আটক করে পুলিশ।
অপরাধ দমনে নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ,  মোঃ রফিকুল ইসলাম এর প্রচেষ্টায় থানার অফিসার ফোর্সসহ এ সময় কালিয়া থানার কাঞ্চনপুর গ্রামস্থ জনৈক মোঃ বুলু শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে একটি দেশীয় তৈরী অবৈধ অস্ত্র ও ০২ (দুই) রাউন্ড কার্তূজ এবং একটি হিরো ফ্যাসান প্রো মোটর সাইকেল সহ ১। মোঃ নয়ন সরদার(৩০), পিতা-মোঃ জান্নাত সরদার, ২। মোঃ জাহিদুল শেখ(২৮), পিতা-মিনারুল শেখ, উভয় সাং-পুরুলিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল ধৃত হন। এই সংক্রান্তে অত্র থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু হয় এবং আসামীকে  আদালতে সোপর্দ করা হয় গতকাল গভীর রাতে তাদের আটক করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।