× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

আগৈলঝাড়ায় ইউএনও আপসারনের দাবিতে বিক্ষোভ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারকে আপসারনের দাবীতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। পুলিশের তিন দফা বাঁধা উপেক্ষা করে বিক্ষুব্ধরা প্রতিবাদ সভা করে ইউএনও’র আপসারন করা না হলে পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে হুমকি প্রদর্শন করে।
বিক্ষুব্ধরা জানায়, চলতি এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থী ও শিক্ষকদের সাথে দূর ব্যবহার এবং পরীক্ষার সময় শেষ না হওয়ার পূর্বে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের খাতা নিয়ে যায়।

এর প্রতিবাদে বৃহস্পতিবার ইংরেজী প্রথমপত্র পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের অপসারনের দাবীতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ দু’দফা মিছিলে বাঁধা প্রদান করে। পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষুব্ধরা ইউএনও’র কার্যালয় ঘেরাও করে। পুলিশের বাঁধার মুখে পরীক্ষার্থীরা ইউএনও কার্যালয়ে থেকে মিছিল নিয়ে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করে। সভায় বক্তার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউএনও দেবী চন্দকে অপসারন করা না হলে আগামি রবিবারের পরীক্ষায় কোন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন না।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাড়ৈ, কলেজের ভিপি রাজীব ঘটক, জিএস মাহিবুল মান্নান সজিব, এজিএস ইমরান হোসেন প্রমূখ। একপর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্ল¬াহ বিষয়টি নিয়ে শুক্রবার চার ঘটিকার সময় বসবেন এবং সু-ব্যবস্থা নিবেন।

সাংসদের বৈঠকের কথাশুনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সমাবেশ স্থগিত করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ জানান, আমার বিরুদ্ধে কেন মিছিল করেছে তা ওরাই ভাল জানে। আমি সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি।

উল্লেখ্য প্রায় দুবছর পূর্বে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ যোগদানের কিছুদিনের ব্যবধানে এক ছাত্রলীগ নেতাকে হেনেস্তার অভিযোগে তার অপসারেনের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..