ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ চান তার ছেলে প্রিন্স চার্লস রাজা আর পুত্রবধূ ক্যামিলা পার্কার হবেন রানি।
শনিবার সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী ‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষ্যে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।
তিনি জানান, তার একান্ত ইচ্ছে, তার মৃত্যুর পর ছেলে রাজা হলে পুত্রবধূ ক্যামিলা রানি হবেন। সে ক্ষেত্রে তার পরিচিতি হবে ‘কুইন কনসর্ট’ হিসাবে।
উল্লেখ, ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে রানি হিসাবে সিংহাসনে আরোহণ করেন এলিজাবেথ।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হওয়ার গৌরব অর্জন করেছেন বর্তমানে ৯৫ বছর বয়সি এই নারী।



