দি নিউজ ডেক্সঃ গোপালগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসের গাছের সাথে ধাক্কা লেগে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫জন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি ভেন্নাবাড়ীতে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের পাশের কয়েকটি গাছের সাথে সাজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে গাছ ও বাসের মাঝখানে চাপা পড়ে দুই নারী যাত্রী নিহত হন। এ সময় বাসের অপর আরো ১৫ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দুই নারীর হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল বন্ধন পরিবহনের একটি যাত্রবাহী লোকাল বাস।


